Monday, 6 August 2018

প্রভু আমার---সুপ্রিয়া চক্রবর্তী



২/৭/১৮
*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*
চলে যেতে হবে জানি,তোমাদের ছেড়ে
তবু এত দূরে চলে যেতে,মন কেমন করে।
ঠিকানা তো একটাই,স্বর্গ বাই লেন
ঈশ্বর কি ভেবেছেন, এতো তাড়াতাড়ি পাঠাবেন!!
থাকতে চাই তোমাদের মাঝে,আরো কিছুদিন
অত দূরে,সবাইকে ছেড়ে,থাকা খুব কঠিন
ঈশ্বর কে শুধুই ডাকি,পাইনি সাড়া এমন নয়
আমার অন্তর,চারিপাশ ভরে মঙ্গলময়।
অনেক দিয়েছ আমায় তুমি প্রভু
ভালোবাসা,সন্মান,সবই তোমার দান,ভুলিনি কভু
এমনি করেই দয়া দিও প্রভু,দিও আমায় সাথ
তোমার চরণে,জীবনে,মরণে করি প্রণিপাত
তুমি তো আমার আছোই প্রভু,সুখে, দুখে জড়ায়ে
নিওনা নিওনা প্রভু চরণ হইতে সরায়ে।
যে কাজ গুলো, হয়নি সারা,রয়েছে বাকি
সে কাজ গুলো,শেষ করে যাই,দেবনা ফাঁকি
যখনই যেটা চেয়েছি,দিয়েছ পূরণ করে
আমি জানি তুমি আমারই আছো হৃদয় ভরে।।
**_**_**_**_**_**_**_**_**_**_**_**_*

No comments:

Post a Comment